Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৬ পিএম

রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Swapno

ভাষা শহীদদের স্মরণ করতে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রূপগঞ্জের তারাবো পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। শহীদ মিনারে ফুল দিয়ে তারা ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেন।

 

সকাল সাড়ে ৮ টায় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তার সহধর্মীনী তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

 

এ সময় শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌসভার কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান জাকারিয়া, মুহাম্মদ আনোয়ার হোসেন, লায়ন বি, এম আতিকুর রহমান, লায়লা পারভীন, মোছাম্মৎ মাহফুজা বেগম, জোসনা আক্তারসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন