Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সড়ক দুর্ঘটনায় আহত ১০

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫১ পিএম

বন্দরে সড়ক দুর্ঘটনায় আহত ১০
Swapno

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা বাস স্ট্যান্ড এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পরে গিয়ে বাসে থাকা ৩২ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার কেওঢালা বাস স্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় দূর্ঘটনা কবলিত নাফ পরিবহনের বাসটিসহ কভার্ডভ্যানটি আটক করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা বাস স্ট্যান্ড দিয়ে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা-কাঁচপুর চলাচলরত বাসটি হঠাৎ করেই ইউটার্ন করছিল। এসময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষীপুর হতে ঢাকার উদ্দেশ্যে আসা (ঢাকামেট্রো-জ-১৪-২৫১২)একটি লোকাল যাত্রীবাহী বাসের বাম পাশে কভার্ডভ্যানের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।

 

যাত্রীবাসী বাসের সামনে অংশ খাদে পড়ে গেলে  প্রাণ বাঁচাতে যাত্রীরা তারাহুরা করে বের হতে গিয়ে ভাঙ্গা কাচে কাটা পড়ে যাত্রিরা আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেপরোয়া ভাবে কভার্ডভ্যান চালানোর অভিযোগে কভার্ডভ্যান আটক করে নিয়ে যায়। এসময় কভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়।

 

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান,  বন্দরের  কেওঢালা বাস স্ট্যান্ড দিয়ে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা-কাঁচপুর চলাচলরত একটি নাফ বাস হঠাৎ ইউটান করে। এসময় কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষীপুর হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের বাম পাশ দিয়ে ধাক্কা দিলে বাসটি পাশের খাদে পড়ে যায়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন