বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সংবর্ধনা ও দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৩ পিএম
বন্দর সোনাকান্দা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সবংর্ধণা ও যুবলীগ নেতা খান মাসুদের পিতার সুস্থ্যতা কামনা করে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১শে ফেব্রুয়ারি) রাতে সোনাকান্দা সাংস্কৃতিক সংসদে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদ কমিটির সভাপতি মনির হোসেন রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজ।
বিশেষ অতিথির বক্তব্যে আজিজুল হক বলেন, সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা সমাজের ভাল কাজগুলো প্রকাশ করবে ও মন্দ কাজগুলো তুলে ধরবে এটাই স্বাভাবিক। তাদের বস্তুনিষ্ট কাজের বদৌলতে আজ সমাজে অপরাধ প্রবনতা অনেকাংশে কমে গেছে।
তিনি সোনাকান্দা সাংস্কৃতিক সংসদের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, সামাজিক সংগঠনে আবদ্ধ থাকলে সমাজের ভাল কাজগুলো যেমন করতে হয় তেমনি সোনার বাংলা গড়ার জন্য প্রকৃত ইতিহাসও জানতে হয়। নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকরে তারা ওহাবীলীগ। তাই সবাইকে সজাগ থাকতে হবে। একমাত্র ওসমান পরিবারই নারায়ণগঞ্জে সাধারন মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।
সোনাকান্দা সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবলীগ নেতা আরিফুর রহমান হিরা, সানি খান, রতন সরকার, রাজু আহমেদ, ইকবাল হোসেন, মনির হোসেন, খোরশেদ আলম প্রমূখ।


