Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অভিনব কায়দায় গ্যারেজ থেকে অটোরিক্সা চুরি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৩ পিএম

রূপগঞ্জে অভিনব কায়দায় গ্যারেজ থেকে অটোরিক্সা চুরি
Swapno

রূপগঞ্জে ১০ টি পরিবারকে তালাবদ্ধ করে গ্যারেজ থেকে অভিনব কায়দায় ৫টি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার সাওঘাট এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

 

গ্যারেজ মালিক ফয়েজ ভুইয়া জানান, সাওঘাট এলাকায় বাড়ির পাশে তার একটি গ্যারেজ রয়েছে। গ্যারেজে ভাড়ার মাধ্যমে অটোরিক্সা রাখেন। রবিবার রাত ১০ টার দিকে ১১ টি অটোরিক্সা রেখে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। সোমবার সকালে গ্যারেজে এসে তালা ভাঙ্গা দেখতে পাই। পরে ভিতরে প্রবেশ করে দেখি ৫ টি অটোরিক্সা চুরি হয়েছে।

 

এ সময় গ্যারেজের আশপাশের প্রতিবেশীদের ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে চোরের দল। 

 

ফয়েজ ভুইয়া ধারণা করছেন, তার প্রতিবেশী জাহাঙ্গীর, আকবর, রিপনসহ ১০ টি বাড়ির দরজায় বাইরে থেকে তালাবন্ধ করে অভিনব কায়দায় সোলেমান, জাকির, পনির, আজাবুরের ৫টি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়।

 

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারসহ  চোরের দলকে আটকের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন