Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে মাটির ট্রাকের ধাক্কায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ আহত ১২

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৩ পিএম

রূপগঞ্জে মাটির ট্রাকের ধাক্কায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ আহত ১২
Swapno

রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে (নিষিদ্ধ যান) মাটির ট্রাকের ধাক্কায় কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গূহ, সাধারণ সম্পাদক আফজল রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক একেএম আাজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রতিবন্ধি উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, শিল্প বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সম্পাদক আবু জাফর, জাতীয় কমিটির সদস্য সাইদুর রহমান, অ্যাড. দিদার হোসেন রিজভী, মনিরুজ্জামান।

 

এদের মধ্যে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও অ্যাড. দিদার হোসেন রিজভীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, সোমবার সকালে কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা একটি মাইক্রোবাসে (হাইয়েস) করে ব্রাক্ষ্মণবাড়িয়ার একটি পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন। তাদের গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এসিএস টেক্সটাইলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাটির ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে নির্মল রঞ্জন গূহ ও আফজল রহমান বাবুসহ ১২ নেতাকর্মী আহত হয়।


 এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন