Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জে একই মাহফিলে দুই আজহারী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:০২ পিএম

নারায়ণগঞ্জে একই মাহফিলে দুই আজহারী
Swapno

নারায়ণগঞ্জে এক মঞ্চে দেখা যাবে আলোচিত দুই ইসলামিক স্কলার শায়খ সৈয়্যদ হাসান আজহারী ও শায়খ মোস্তফা রাহিম আজহারী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশেকানে মোস্তফা সংগঠনের আয়োজিত মাহফিলে বক্তব্য রাখবেন তারা।

 

মাহফিলের আয়োজকরা জানান, দুই আজহারীকে বরণ করে নিতে ইতিমধ্যে গোগনগরের শত শত তরুন-যুবকরা প্রস্তুতি নিয়ে রেখেছে। আয়োজক কমিটিও মাহফিলের শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে। এই মাহফিলকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে।

 

এই দুই আজহারী কোরআন-সুন্নার আলোকে মূল্যবান আলোচনা করে এলাকাবাসীকে ইসলামের প্রতি উদ্বুগ্ধ করবেন বলে সকলের প্রত্যাশা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন