Logo
Logo
×

নগরের বাইরে

মুরগি খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেফতার ২

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৭ পিএম

মুরগি খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেফতার ২
Swapno

আড়াইহাজারে মুরগি খুঁজতে গিয়ে চৌদ্দ বছরের শিশু ধর্ষণ হওয়ার ঘটনার মামলায় আপন (২০) ও মাহাবুব (১৯) নামের দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষিতার মা বাদী হয়ে এই দুই জনকে আসামী করে আড়াইহাজার থানায় এই মামলা দায়ের করেন।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানায় এই মামলা করা হয় এবং পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে ২১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।

 

ধর্ষিতার মা জানায়, বাড়িতে আমরা কয়েকটি দেশীয় মুরগী পালন করি। রোববার সন্ধ্যায় একটি মুরগী ঘরে ফিরে না আসায় আমার মেয়ে মুরগী খোজার জন্য বাড়ির পাশের জঙ্গলে গেলে আপন এবং মাহাবুব তাকে পেছন থেকে ঝাপটাইয়া ধরে মুখে গামছা দিয়ে চেপে ধরে হাত, পা বেঁধে ফহিন্যার চকে নিয়ে গিয়ে মাহাবুবের সহযোগিতায় আপন তাকে জোড় পুর্বক ধর্ষণ করে।

 

ওই ঘটনায় ধর্ষীতার মা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করলে ওসি নজরুল ইসলামের নির্দেশে ওই দিনই এসআই সবুজের নেতৃত্বে একটি দল মেঘনা বেষ্ঠিত ডেঙ্গুরকান্দী গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে ধর্ষক আপন এবং তার সহযোগী মাহাবুবকে গ্রেফতার করে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মামলার দুই আসামীকেই গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন