Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে এনজেট টেক্সটাইলে ভয়াবহ আগুন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৪ পিএম

রূপগঞ্জে এনজেট টেক্সটাইলে ভয়াবহ আগুন
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখাঁ এলাকার রপ্তানীমুখি এনজেড টেক্সটাইল মিলে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সোয়া একটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

 

আগুনে এনজেট টেক্সটাইলে মিলের কাচাঁমাল, তুলা, উৎপাদিত সুতা, কাপড় ও মেশিনারিজসহ বিপুল পরিমাণ টাকার মালামাল ভষ্মীভূত হয়। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, আদমজী ফায়ারসার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

    নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এনজেড গ্রুপের পরিচালক বেনজির আহমেদ ভুইঁয়া বলেন, আগুনে কারখানার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। তবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন