বন্দরে ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩ পিএম
বন্দরে ৪র্থ শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে যৌনহয়রানী করার অভিযোগ পাওয়া গেছে মতিন (৫০) নামে এক লম্পট বৃদ্ধার বিরুদ্ধে।
স্কুল ছাত্রী যৌনহয়রানী ঘটনার ১২ দিন পর এ ব্যাপারে ভ’ক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার রাতে লম্পট বৃদ্ধা মতিনের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮(২)২১।
মামলা সূত্রে জানা গেছে, বন্দর কুশিয়ারা এলাকার ৪র্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে প্রাইভেট পড়ার জন্য আসা যাওয়া করা কালে প্রতিনিয়ত উত্যক্ত সহ দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে একই এলাকার মৃত আক্কেল আলী মিয়ার লম্পট ছেলে মতিন মিয়া। এর ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪টায় উল্লেখিত এলাকায় একটি বাড়ী ছাদে ওই শিক্ষার্থী একা পেয়ে লম্পট মতিন মিয়া স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনহয়রানী করে। পরে বিষয়টি স্কুল ছাত্রী তার মাকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে গত সোমবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, স্কুলছাত্রী যৌনহায়রানী ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় মামলার অভিযুক্ত আসামী মতিন পলাতক রয়েছে। আমরা মতিনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা ভিকটিমকে উদ্ধার করে মঙ্গলবার সকালে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি।


