Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মুকুল ধরে আম ও লিচু গাছগুলো নতুন রূপে সেজেছে 

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৭ পিএম

সোনারগাঁয়ে মুকুল ধরে আম ও লিচু গাছগুলো নতুন রূপে সেজেছে 
Swapno

শীতের যবনিকায় মৌসুমী ফল আম ও লিচু গাছকে সাজিয়ে তুলতে গাছে গাছে ধরে মুকুল। আর তখন নতুন সাজে প্রকৃতির মাঝে নিজেকে নান্দনিক রূপে প্রকাশ করে তারা। তেমনি করে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় বাহারি আম ও লিচুর মুকুলে সু-সজ্জিত হয়ে দাড়িয়ে এই রসালো ফলের আগমনের জানান দিচ্ছে গাছগুলো।

 

সোনারগাঁ উপজেলাকে দেশের সুস্বাদু আম ও লিচুর এলাকা বলা হয়ে থাকে। এখানকার আম ও লিচু বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই দেশের বাজারে আসে। আমাদের দেশে আগাম আম লিচু বলতে গেলে সোনারগাঁয়ের নামই প্রথমে উঠে আসে।

 

উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মাঝে মোগরাপাড়া, সোনারগাঁ পৌরসভা ও বৈদ্যের বাজার ইউনিয়নের আম ও লিচুর খুব ভাল খ্যাতি আছে। অন্যান্য ইউনিয়ন গুলিতে কিছু কিছু আম ও লিচু হলেও এই তিনটি এলাকার আম লিচুর চাহিদাই সবচেয়ে বেশী।

 

যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে ঈশাঁখার রাজধানী সোনারগাঁ। আর এই নামটির সুনাম ধরে রেখেছে সোনারগাঁওয়ের বিখ্যাত আম লিচুর মাধ্যমে। সোনারগাঁয়ের যে সব এলাকায় আম লিচুর বাগান বেশী হয় সেসব জায়গাগুলো হলো কামার গাঁও, ভাগলপুর, সাচিলাপুর, রহমতপুর, পাঁচপির দরগা, মাধবপুর, মোগড়াপাড়া, চিলারবাগ, দিঘিরপাড়, তাঁজপুর, বৈদ্যারবাজার, পানাম, যাদুঘর, হাতকোফা, টিপরদি, গাফতলী, হাড়িয়া ভট্টপুর গোহাট্টা, সাদিপুর মিরাবাড়ী, ষোলোপাড়া, বাড়ীমজলিস। এ ছাড়াও বিভিন্ন গ্রামে কম বেশী আম লিচুর বাগান হয়ে থাকে। সুস্বাদু রসালো আম ও লিচু যখন গাছে গাছে পাকা ধরে, তখন যে কারো মনেই সেই রসালো ফলের স্বাদ নেয়ার ইচ্ছে জেগে উঠে। 

 

সোনারগাঁয়ে আসা অতিথি ও ব্যবসায়ীরা জানান, এবার গাছে গাছে যে হারে আগাম মুকুল ধরেছে, যদি ঘন কুয়াশা না থাকে তাহলে এবার আম ও লিচুর ফলন ভাল হবে। ব্যাপারীরাও ভাল লাভবান হবে। তবে বৃষ্টি না হলে আম ও লিচুর ফলন টিকানো মুশকিল হয়ে যাবে।

 

তারা বলেন, এই শীতের মাঝখানে যদি হালকা কিছু বৃষ্টি হয় তাহলে আম লিচু আরো রসালো হবে। চৈত্রের খরাতে বৃষ্টির অভাবে আম লিচু তেমন মোটা তাজা হয় না। এখানকার আম লিচুর বাগানে প্রশাসনের দৃষ্টিসহ মিডিয়া ও সাধারণ মানুষের দৃষ্টি রয়েছে যেন কোন ফরমালিন মিশাতে না পারে। এখানকার আম ও লিচু সাধারণত ফরমালিন মুক্ত থাকে। এবারও এগুলের ফরমালিন মুক্ত থাকবে বলে তারা আশা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন