Logo
Logo
×

নগরের বাইরে

সোনারাগাঁয়ে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৬ পিএম

সোনারাগাঁয়ে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর অভিযোগ
Swapno

সোনারগাঁয়ে নিউজ প্রকাশের জের ধরে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হওয়ার মামলায় শাহজালাল নামের এক সাংবাদিককে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। 

 

পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে ১৯ ও ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ও শনিবার সকালে হাজী আলাউদ্দিন গ্রুপ ও সাদেক গ্রুপ (সাদেকুর রহমান)’র মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটে। ঐ ঘটনায় আলাউদ্দিন গ্রুপের সমর আলী ও সাদেক গ্রুপের আলী আহম্মদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। 

 

এই ঘটনায় সোনারগাঁ থানায় দুটি মামলা দায়ের করা হয়। আলাউদ্দিন গ্রুপের নিহত সমর আলীর ভাই আব্দুল আলী বাদী হয়ে ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শাহজালালকে আসামী করা হয়।

 

এ বিষয়ের প্রতিকার চেয়ে সাংবাদিক শাহজালাল ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জায়েদুল আলমের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ২৪ জুন শুক্রবার হাজী আলাউদ্দিনের বিরুদ্ধে শতাধিক কৃষকের স্বাক্ষরিত দৈনিক নতুন সময় পত্রিকায় ‘সোনারগাঁয়ে কৃষিজমি রক্ষায় কৃষকদের স্বারকলিপি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। সেই সময়ই শাহজালালকে হামলা ও মামলায় জড়ানোর হুমকি দিয়েছিল আলাউদ্দিন। 

 

শুক্রবার রাতে নয়াগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও ১০-১২জন সাংবাদিকের সঙ্গে তথ্য সংগ্রহ করতে যাই। ওখানে আমাকে দেখতে পেয়ে আলাউদ্দিন পুলিশের সামনেই পুনরায় মামলায় আসামী করার হুমকি দেয়। এ বিষয়টি সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদুর রহমানকে অবগত করি।

 

পরদিন শনিবার সকালে পুনরায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন আমি উদ্ভবগঞ্জ বাজারে অবস্থান করি। সংঘর্ষে আহত সমর আলীকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। 

 

ওই সময় আমি তথ্য সংগ্রহ করতে হাসপাতালে গিয়েছিলাম। সংঘর্ষের ঘটনায় নিহত সমর আলীর ভাই আব্দুল আলী বাদি হয়ে ১৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। উদ্যেশ্য প্রণোদিতভাবে এ মামলায় তাকে ১৭ নং আসামী করা হয়েছে।

 

সাংবাদিক শাহজালাল বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে নিউজ প্রকাশ করার জের ধরে হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। পুলিশও কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা নিয়েছেন। আমি সঠিক তদন্তের মাধ্যমে এ মামলা থেকে অব্যাহতি ও পুলিশ হয়রানী বন্ধের দাবি করছি। অন্যথায় সত্য সাংবাদিকতা হুমকির মুখে পড়বে বলে বিশ্বাস করি।

 

মামলার বাদী মো. আব্দুল আলী বলেন, শাহজালাল এ সংঘর্ষের লাঠিসোঠা জোগানদাতা। তার কারনেই এ সংঘর্ষ হয়েছে। ফলে আমার ভাই মারা গিয়েছে।

 

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে কেউ দোষী প্রমাণিত হলে ছাড় পাবে না। নির্দোষ হলে এ মামলা থেকে বাদ দেয়া হবে।

 

পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, এ মামলার তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ দোষী প্রমাণিত না হলে কোনভাবেই তাকে হয়রানী করা হবে না। তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন