Logo
Logo
×

নগরের বাইরে

ভাষা শহিদ দিবস ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৫ পিএম

ভাষা শহিদ দিবস ও পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Swapno

মহান ভাষা শহিদ দিবস ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠাগারের উদ্যোগে  বুধবার বিকাল ৩ টায় বন্দর হাজী ইব্রাহীম আলম চান মডেল স্কুল ও কলেজ মাঠে আলোচনাসভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পথ নাটক অনুষ্ঠিত হয়।  

 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তার সভাপতিত্বে আলোচনা করেন কবি রঘু অভিজিৎ রায়, হাজী ইব্রাহীম আলম চান মডেল স্কুল ও কলেজ এর সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বাদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বন্দর শাখার আহ্বায়ক মুন্নি সরদার, পাঠাগারের সদস্য সচিব রাকিবুল হাসান রবিন। 


নেতৃবৃন্দ বলেন, সমাজব্যাপী চরম অবক্ষয়ের যুগে পাঠাগার আন্দোলন একটি আশার আলো। সমাজের কায়েমী স্বার্থ যখন ছাত্র যুবকদের সন্ত্রাস, মাদক, অবক্ষয়ের দিকে নিয়ে যায় তখন পাঠাগার গড়ে তুলে যুব সমাজকে পাঠাভ্যাস সৃজনশীল চর্চার দিকে নিমগ্ন রাখা কাজী নজরুল ইসলাম পাঠাগারের মহৎ উদ্যোগ। ৫২ ভাষার সংগ্রাম একটা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শিখিয়েছিল। যার ধারাবাহিকতা দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তেমনি ক্ষুদ্র পরিসরে হলেও পাঠাগার আন্দোলন সারা নারায়ণগঞ্জ তথা সারাদেশে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ধর্ষণসহ সমস্ত অপকর্মের বিরুদ্ধে সংগঠিত হতে সহায়তা করবে।  
   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন