Logo
Logo
×

নগরের বাইরে

রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী : এডি.এসপি জাহেদ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫০ পিএম

রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী : এডি.এসপি জাহেদ
Swapno

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সুচারু পদক্ষেপে দেশে ন্যাশনাল ক্রাইসিসগুলো মোকাবেলা করেছে। বাংলাদেশের মানুষও সারাজীবন এই অবদানের কথা মনে রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশ পুলিশ দেশের ক্রান্তিকালেও বিরল ভূমিকা পালন করেছে। একজন কনস্টেবল পর্যন্ত নিজের বাড়ির কথা চিন্তা না করে ঝ্্ুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশ পুলিশ দেশের সকল ক্রাইসিসে পিছপা হয় নাই। দায়িত্ব নিয়ে কাজ করে গেছেন। দেশে বর্তমানে রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকাটা সবচেয়ে বেশি জরুরী। কেননা রাজনীতি স্থিতিশীল থাকলে দেশ ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রতিটি নাগরিক তার স্বাভাবিক জীবন যাত্রা নির্বিঘেœ কাটাতে পারবে। 

 

বুধবার বিকাল ৩টায় বন্দর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে ও কামতাল তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আজিজুল হক রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিনিয়র সহ পুলিশ সুপারমাহিন ফরাজী,কামতাল তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর সুজন,ধামগড় ফাড়ীর ইন্সপেক্টর আজিজুল ইসলাম, সেকেন্ড অফিসার মোদাচ্ছের, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইমরান মৃধা, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন প্রমূখ। 
     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন