সিদ্ধিরগঞ্জে পাগলীর সন্তান প্রসব
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৩ পিএম
সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করে মা হয়েছে শাবনূর নামে এক পাগলী।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে এ সন্তানটি প্রসব করে ওই পাগলী।তবে সন্তানটির বাবা হয়নি কেউ। এখন পাগলী ও তার মেয়ে বাস কাউন্টারের সামনের এক চকলেট বিক্রেতা নাসিমার তত্বাবধানে রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা উঠার পর পাগলী নিজেই তার সন্তান প্রসব করে।খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদেরকে উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করায়।এখন মা - মেয়ে নাসিমার তত্বাবধানে রয়েছে।
এ বিষয়ে নাসিমা জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে পাগলীকে আলট্রাসনোগ্রাম করিয়েছিলো।তারপর আর ডাক্তার দেখানো হয়নি।
তিনি আরো বলেন, গত ২ বছর যাবত ওই পাগলিটা শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে।আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবন ধারণ করতো ওই পাগলী। এখন পাগলী ও তার মেয়ে সুস্থ আছে বলেও জানান তিনি।


