Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৯ পিএম

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ইউপি চেয়ারম্যানের ভাইয়ের মৃত্যু
Swapno

আড়াইহাজারে পাওয়ারলুম কারখানা পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্লাহ আমানের ছোট ভাই রবিউল্লাহ (৩০)।

 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১ ঘটিকায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে ঘটনাটি ঘটে।

 

বৃহস্পতিবার রবিউল্লাহ তাদের পাওয়ারলুম কারখানা পরিদশর্নে যান। পরিদর্শনের এক পর্যায়ে তার একটি হাত মেশিনে স্পর্শ লাগলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি অপর একটি মেশিনের উপর ছিটকে পরেন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার  ডা. আশরাফুল আমিন তাকে মৃত ঘোষণা করেন।

 

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন