Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ঔষধ ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জে ঔষধ ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা
Swapno

 

সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে আলিফ মেডিসিন কর্ণার নামে এক ঔষধ ফার্মেসীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। 

 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উওীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

এসময় সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উওীর্ণ ঔষধ রাখায় মের্সাস আলিফ মেডিসিন কর্ণারকে জরিমানা করা হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন