Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে এলপি গ্যাস ডিস্টিবিউটরের গোডাউনে ডাকাতি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫০ পিএম

বন্দরে এলপি গ্যাস ডিস্টিবিউটরের গোডাউনে ডাকাতি
Swapno

বন্দরে বসুন্ধরা কোম্পানীর এলপি গ্যাসের এক ডিস্টিবিউটরের গোডাউনে ডাকাতি সংগঠিত হয়েছে। ১৪/১৫ জনের ডাকাত দল গোডাউনে থাকা কর্মচারিদের হাত পা বেধে এবং বেদম পিটিয়ে তাদের কাছে থাকা নগদ ৪ লাখ টাকা এবং ১টি পিক-আপ ভর্তি প্রায় ৩১ লাখ ৭৮ হাজার ৭৪০ টাকার গ্যাস সিলিন্ডার ডাকাতি করে নিয়ে যায়।

 

বুধবার ২৪ (ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টয়া বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার কাউছার এন্টার প্রাইজে এ ডাকাতির ঘটনাটি ঘটে। এই ঘটনায় মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভার মৃদুল (২৮) ও আলামিন (২৩) নামে দুই ডাকাতকে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

 

এ ব্যাপারে বসুন্ধরা কোম্পানী ডিস্টিবিউটার হারুন অর রশীদ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৩(২)২১ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০।

 

আটককৃত ডাকাত মৃদুল সোনারগাঁ থানার চেঙ্গাইন এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে ও আলামিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চনবাধেরা এরাকার মোস্তফা ভূইয়ার ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার ঝাউচর এলাকার হাজী কানু মিয়ার ছেলে হারুন অর রশীদ গত ১ ফেব্রুয়ারি হইতে জাঙ্গাল বাসস্ট্যান্ড সংলগ্ন আলমাছ ভূইয়ার টিনসেড গোডাউন ভাড়া নিয়ে বসুন্ধরা কোম্পানী এলপি গ্যাসের ডিস্টিবিউটার হিসেবে ব্যবসা শুরু করে।

 

এমতবস্থায় বসুন্ধরা কোম্পানী কর্তৃক পূর্বের বাতিলকৃত ডিস্টিবিউটর আরিফ ও তার সহযোগিরা নতুন নিয়োগকৃত ডিস্টিবিউটর হারুন অর রশীদকে ০১৮৬১০৪৫৯০৬ ও ০১৭১৩৫৭৭৫৭৩ নাম্বারে মাধ্যমে এবং দোকানে এসে হারুন অর রশীদকে  প্রাণনাশের হুমকি দেয়।

 

২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার হারুন ঢাকা মেট্রো ড ১৪-৬৮৫২ নাম্বারের ১২ কেজি ওজনের ৩৫১ পিছ, ৩০ কেজি ওজনের ২০ পিছ, ৪৫ কেজি ওজনের ২০ পিছ সিলিন্ডার কেরানীগঞ্জ ফ্যাক্টরী হইতে বিক্রির জন্য তার গোডাউনে এনে মজুদ করে।

 

এ ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীর নিকট গ্রাস সিলিন্ডার বিক্রির জন্য সে তার ব্যাক্তিগত চট্ট-মেট্রো-শ-১১-১৪০৮ পিকআপ গাড়ীতে রক্ষিত ১২ কেজি ওজনের ১০০ পিছ সিলিন্ডার ভর্তি করে ম্যানেজার মোমিনুল, ড্রাইভার আরিফ ও ডেলিভারীম্যান ইকবালকে দোকানে রেখে মঙ্গলবার রাত ১১টায় বাড়িতে চলে যায়।

 

বুধবার দিবাগত রাত ২টার পরে  ড্রাইভার আরিফসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একটি ডাকাত দল সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা কর্মচারিদের হাত পা বেঁধে পিটিয়ে জখম করে নগদ ৪ লাখ টাকা ও এলপি গ্যাস ভর্তি পিকআপ গাড়ী নিয়ে যায়।

 

এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভার আরিফ ও অপর ডাকাত আলামিনকে আটক করতে সক্ষম হয় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

 

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ কামতাল পুলিশ ড্রাইভার মৃদুলসহ ২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। সে সাথে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন