বন্দরে পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতা আটক
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৫ পিএম
বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৩’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। এ সময় পালিয়ে যায় আরো এক মাদক বিক্রেতা। এ ব্যাপারে ফাঁড়ির এএসআই মো. আক্তার হোসেন শাওন বাদী হয়ে ৩ জনকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩২(২)২১।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের চাঁনপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মদনপুরের চাঁনপুর এলাকার তাওলাদ মিয়ার ভাড়াটিয়া আব্দুল সাত্তার মিয়ার ছেলে আব্দুল হালিম ওরফে বাবুল গাজী (৩৫) ও উত্তর চাঁনপুর এরাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে কামরুজ্জামান (৩৮)।
পলাতক মাদক বিক্রেতা আলমগীর হোসেন (৩২) একই এলাকার গুলজার হোসেনের ছেলে। বৃস্পতিবার দুপুরে তাদের মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


