Logo
Logo
×

নগরের বাইরে

লবণভর্তি ট্রাকে ইয়াবা, ৭৭৩০ পিছসহ গ্রেফতার ৩

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩২ পিএম

লবণভর্তি ট্রাকে ইয়াবা, ৭৭৩০ পিছসহ গ্রেফতার ৩
Swapno

সোনারগাঁ উপজেলায় ৭ হাজার ৭৩০পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে র‌্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশী করে ৭ হাজার ৭৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলো, আমির হামজা ওরফে মেহেদী হাসান (২৪), মোঃ হৃদয় শেখ (২৬) এবং তুহিন হোসেন (২৪)।

 

র‌্যাব-১১এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার অঞ্চলের দিক থেকে আনয়ন করে ঢাকা, নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে গতকাল বৃহস্পতিবার সকল সাড়ে ৯ টার দিকে ৭হাজার ৭শ ৩০পিস ইয়াবাসহ পাচারকারীদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন