Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কলেজ করার আশ্বাস শাহ আলমের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৭ পিএম

ফতুল্লায় কলেজ করার আশ্বাস শাহ আলমের
Swapno

ফতুল্লায় কলেজ করে দেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম। 

 

শুক্রবার বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মানব সেবার মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আর এ লেক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। শাহ আলম বলেন,অর্থ নয়, সেবাই আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানব সেবা। আর এই উদ্দেশ্য নিয়েই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার চিন্তা করে বিশ্ব মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিক করেছি। ফতুল্লার শিক্ষা ক্ষেত্রে প্রসার ঘটাতে একটি কলেজ করার চিন্তা রয়েছে।

 

নব নির্মিত আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকে রয়েছে অভিজ্ঞ  ডাক্তার পরিচালিত স্বাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ডায়াগনস্টিক পরীক্ষা ও স্বাস্থ্য সেবা। সর্বাধুনিক ডিজিটাল মেশিন দ্বারা পরীক্ষা নিরিক্ষা সেবা সমূহের মধ্যে রয়েছে,প্যাথলজী,বায়ো কেমিস্টি, ইমিউনোলজিক্যাল, ড্রাগ, ক্যান্সার মার্কার, মাইক্রো বায়োলজি, ৪ আলট্রাসনোগ্রাম, ইসিজি ১২ চ্যানেল, ইকোকার্ডিওগ্রাম,এক্স রে ও কালার ডপলার, ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা সমূহের মধ্যে রয়েছে মেডিসিন বিশেষজ্ঞ,ফিজিক্যাল মেডিসিন,নিউরো মেডিসিন, শিশু মেডিসিন, গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ,হৃদরোগ বিশেষজ্ঞ,গ্যাস্ট্রো মেডিসিনবিশেষজ্ঞ,লিভার বিশেষজ্ঞ,ইউরোলজি,চর্ম,যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ,নাক,কান,গলা বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ,চক্ষু রোগ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞ, রিউমাটোলজি, রক্ত রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বক্ষব্যাধি প্যাথলজি, রেডিওলজিস্ট (এক্স রে) আল্ট্রাসনোগ্রাম,ইসিজি, ল্যাবরেটারী মেডিসিন। রোগ নির্ভয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষায় রয়েছে ৩০% মূল্য ছাড়। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মোঃ শাহজাহান, বাংলাদেশ লায়ন্সের সাবেক পরিচালক সেলিম আহমেদ, শফিউদ্দিন আহম্মেদ বাদল, পরিচালনা পরিষদের সদস্য সাহিদ আলম, আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- আর্ন্তজাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়রম্যান এড. আবুল কালাম আজাদ বিশ^াস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা বিএনপির সদস্য রিয়াদ মোঃ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন,ফতুল্লা থানা আয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ আউয়াল, মুক্তযোদ্ধা মমিনুল ইসলাম,ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: মাসুম প্রমুখ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন