Logo
Logo
×

নগরের বাইরে

কলাগাছিয়ায় বিট পুলিশিং সভা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৭ পিএম

কলাগাছিয়ায় বিট পুলিশিং সভা
Swapno

বন্দরে কলাগাছিয়া ইউনিয়নে ৫নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার  বিকেলে বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। 


বক্তব্যকালে ওসি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠান তাদের সেবার মাত্রা বৃদ্ধি করে যাচ্ছে।  তারই ধারবাহিকতায় বাংলাদেশ পুলিশ পূর্বের তুলনায় তাদের সেবার মান উন্নয়ন করছে। আমরা এখানে এসেছি পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। মাদক নির্মুলে শুধু পুলিশ নয় চাই সামাজিক  ও পারিবারিক সচেতনতা।


কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর হোসেন, ৫নং বিট অফিসার এস আই ফরিদউদ্দিন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. জামান প্রধান, ইউনিয়ন ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল ইসলাম মেম্বার, ১নং ওয়ার্ড সদস্য কচি আহমেদ, সাবেক ৮নং ওয়ার্ড মেম্বার তাজ মোহাম্মদ, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সুমন প্রধান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন