Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁও লোকজ মেলা শুরু হচ্ছে আগামীকাল

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৭ পিএম

সোনারগাঁও লোকজ মেলা শুরু হচ্ছে আগামীকাল
Swapno

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে সোমবার (১ মার্চ) শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বিগত বছরগুলোতে ১৪ জানুয়ারি এই মেলা শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় মাস পর শুরু হচ্ছে। ইতিমধ্যে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকল প্রকার প্রস্তুতি শেষ করেছেন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ  লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। 

 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ জানান, ‘সোমবার বিকেল ৪টায় ফাউন্ডেশন চত্বরে সোনারতরী লোকজ মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। মেলা চত্বর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ১ মার্চ সোমবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।’ 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন