Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৯ জুয়ারি গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৪:৫২ পিএম

রূপগঞ্জে ৯ জুয়ারি গ্রেফতার
Swapno

রূপগঞ্জ উপজেলার টেকনোয়াদ্দা এলাকা থেকে ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

 

সোমবার (১ মার্চ) সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, টেকনোয়াদ্দা এলাকার হাসান মোস্তফার  ছেলে ওমর ফারুক, আব্দুল আজিজের  ছেলে তরিকুল ইসলাম, নিজামুদ্দিনের ছেলে সোহেল রানা, আবু সাইদের ছেলে সুজন মিয়া, ভোলানাথপুরের নুরু মিয়ার ছেলে নাইম মিয়া, এবং একই এলাকার জামাই মতিউর রহমান।  

 

রূপগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম সোহাগ জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচলের টেকনোয়াদ্দা গ্রামের বাসিন্দা রহিজদ্দিনের ছেলে দিল মুহাম্মদ দিলু‘র বসত ভিটায় দিলুসহ কয়েকজন ব্যক্তি নগদ অর্থ দিয়ে জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল পাটোয়ারীসহ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে গ্রেফতার করা হয়। এসআই সাইফুল পাটোয়ারী বাদী হয়ে গ্রেফতারদের নামে মামলা রুজু করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন