পুকুরে মাছ ধরতে গিয়ে বাজারের ব্যাগে উদ্ধার হলো যুবকের মাথা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৬:৩৭ পিএম
সোনারগাঁয়ে গলাকেটে হত্যার ৩ মাস পর একটি পুকুর থেকে বিল্লাল হোসেন (৪২) নামে এক যুবকের মাথা উদ্ধার করেছে মীরেরটেক পুলিশ ফাঁড়ি।
২০২০ সালের ৬ হিসেম্বর উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক গ্রামের বিল্লাল হোসেনকে হত্যার পর মরদেহটি জঙ্গলে ফেলে যায় দুর্বৃত্তরা।
সোমবার ( ১ মার্চ ) বিকেলে বিল্লালের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটি ৩ মাস পর উদ্ধার করে সিআইডি’র কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মীরেরটেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহসান উল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসের ৬ তারিখে কে বা কাহারা বিল্লাল হোসেনকে কে বা কাহারা গলাকেটে হত্যা করে তার দেহটি একটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি নিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পুলিশ মাথাটি উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে আজ বিকেলে মীরেরটেক বাজারের সামনে একটি পুকুরের পানি নিস্কাশন করে মাছ ধরার সময় একটি বাজারের ব্যাগ দেখতে পেয়ে তা খুলে তার ভেতর বিল্লালের গলিত মাথাটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গলিত মাথাটি উদ্ধার করে সিআইডি টিমের কাছে হস্তান্তর করেছে।


