Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বাঁশের দোকানে আগুন

Icon

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৬:৩২ পিএম

আড়াইহাজারে বাঁশের দোকানে আগুন
Swapno

আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে একটি বাঁশের দোকানে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে। বাজারের পাহারাদারেরা ঘটনা স্থল থেকে একটি কেরোসিনের খালি বোতল উদ্ধার করেছে। ঘটনাটি নাশকতা মূলক বলে প্রাথমিক ভাবে ধারাণা করা হচ্ছে। 

 

দোকান মালিক মো. আলমগীর জানান, প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে সোমবার রাতে বাড়ীতে চলে যান। রাত ১টার দিকে তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। বাজারের পাহারাদারেরা লোক জড়ো করে অগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এ সময় তার বন্ধু মনির হোসেন তাকে ফোন করে জানান যে, তার দোকানটি পুড়ে গেছে। তিনি বলেন পুর্ব শত্রুতার জেরে আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দুস্কৃতি কারীরা।  এ ব্যাপারে দোকান মালিক আলমগীর বাদী হয়ে বুধবার সন্দেহ ভাজন ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অগুনের ঘটনায় দোকানের পৌনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। বুধবার আড়াইহাজার থানার কর্তব্যরত ডিউটি অফিসার এস আই শহিদুল ইসলাম  অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন