বন্দরে ২২ নং ওয়ার্ড উন্নয়নে পরিপূর্ণ : কাউন্সিলর সুলতান
প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৬:৪৫ পিএম
বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে অবশিষ্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ এ নির্মান কাজের শুভ উদ্ধোধন করেন।
শহীদ মিনারে অবশিষ্ট নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্ত্যব্যে কাউন্সিলর সুলতান আহাম্মেদ বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর জন্য মেয়র মহাদয়ের কাছে যা চেয়েছি তিনি আমাকে তা দিয়েছেন। বন্দরে ২২ নং ওয়ার্ড উন্নয়নে পরিপূর্ন। আমার ওয়ার্ডের শতকরা ৯৫% কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ৫% কাজ অচিরেই শেষ হবে। এ জন্য আমি ২২ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সফল নগর মাতা ডাঃ সেলিনা হায়াৎ আইভী সুস্বাস্থ ও র্দীঘায়ু কামনা করছি।
বন্দর শহীদ সোহরাওয়াদী ক্লাবের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা জব্বার সরদারের সভাপতিত্বে নির্মান কাজের শুভ উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কপোৃরেশনের ২২,২৩ ও ২৪ নঙ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এড. শাহ আলী খান পিন্টু, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু প্রমুখ।
নির্মাণকাজের উদ্বোধনকালে ওই সময় আরো উপস্থিত ছিলেন,মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, একই সংগঠনের আইন বিষযক সম্পাদক রোকসানা বেগম, বন্দর থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিয়া বাবু, বন্দর থানা আওয়ামীলীগ নেতা এস.এ রানা, সমাজ সেবক সাইফুল ইসলাম পনির ভূইয়া ও মাহাবুবসহ স্থানীয় এরাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


