Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে দুই নারীর আত্মহত্যা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৭:০৭ পিএম

রূপগঞ্জে দুই নারীর আত্মহত্যা
Swapno

রূপগঞ্জ উপজেলার পৃথক জায়গায় এক শিক্ষার্থী ও এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন্নাহার শায়লা (২১) ও কালনী এলাকার মোগলমিয়ার ভাড়াটিয়া গৃহবধূ সুলতানা (২০) গত ১ মার্চ সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুজনেরই মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। 


নিহত কামরুন্নাহার ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের পঞ্চমবর্ষের ছাত্রী। নিহত সুলতানা চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলীনগর গ্রামের এনামুল হকের মেয়ে। তার স্বামী নাসির হোসেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জের কালনী এলাকায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করে আসছেন।


এব্যাপারে রূপগঞ্জ থানায় পৃথক দুইটি  ইউডি (আনইউজাল ডেথ) মামলা হয়েছে। পুলিশ সুলতানা বেগমের স্বামী নাসির হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন