Logo
Logo
×

নগরের বাইরে

কাজে না আসায় ৩ শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৭:৪৬ পিএম

কাজে না আসায় ৩ শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম
Swapno

কাজে না আসার জের ধরে ৩ শ্রমিককে বেদমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে মালিক পক্ষের বিরুদ্ধে। 

গত ২৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে ৩টায় বন্দর উপজেলার মদনপুরের ইস্টটাউনস্থ একটি গোডাউনের ভিতরে এ শ্রমিক নির্যাতনের ঘটনাটি ঘটে। নির্যাতিত শ্রমিকরা হলো বন্দর উপজেলার শ্যামপুরস্থ আড্ডা এলাকার সনকুমার দাসের ছেলে শ্রাবন দাস (১৮) একই এরাকার কিশোর দাসের ছেলে অন্তু (১৭) ও শ্রী সুভাষ চন্দ্র দাসের ছেলে শ্রাবন (১৭)।   


পরে স্থানীয় এলাকাবাসী আহতদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করে। শ্রমিক নির্যাতন  ঘটনার ২ দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে নির্যাতিত শ্রমিকের পিতা সনকুমার দাস বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য করে এবং জ্জ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।জানা গেছে, সোনারগাঁ থানার ললাটি এলাকার সাহাদুল্লাহ মিয়ার ছেলে বাবুল মিয়ার মালিকানাধীন বন্দর উপজেলার মদনপুরস্থ ইস্টটাউন এলাকায় খাজা আজমিরী এসএস পাইপ নামক একটি দোকান দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে বন্দর উপজেলার শ্যামপুরস্থ আড্ডা এলাকার সনকুমার দাসের ছেলে শ্রাবন দাস একই এলাকার কিশোর দাসের ছেলে অন্তু ও শ্রী সুভাষ চন্দ্র দাসের ছেলে শ্রাবন । 


পারিবারিক কারণে উল্লেখিত শ্রমিকরা ২ দিন কাজে না আসার জের ধরে দোকান মালিক বাবুল মিয়া ও একই এলাকার আফাজ উদ্দিন মিয়ার ছেলে ফারুকসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ৩ শ্রমিককে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাযের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন