Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১২:৪০ পিএম

ফতুল্লায় কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত
Swapno

ফতুল্লায় একটি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে ফতুল্লা লঞ্চ ঘাটের বিপরীতে ডিআইটি মাঠ সংলগ্ন পনির, সোহেল ও সোহাগ এর মালিকানাধীন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুন নিয়ন্ত্রণে আনতে নগরীর মন্ডলপাড়া ও বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

 

বিদ্যুতের শার্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন