Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৫:০৬ পিএম

আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ২
Swapno

আড়াইহাজারে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে আটক করা হয়। এরা হলেন-সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন গদিরশি (সুলতানপুর) এলাকার হাসিব মিয়ার ছেলে ফেন্সিডিল বহনকৃত ট্রাকের চালক সালমান ও সেনাপতিরচর এলাকার হেলপার সাজ্জাদ আলীর ছেলে মঈনুল। 

 

বুধবার তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এসআই রিয়াজউদ্দিন রনি বাদি হয়ে মামলা করেন। আড়াইহাজার থানায় ওসি’র দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিসুর রহমান জানান, ১৫৩ বোতল ফেন্সিডিল নিয়ে গাড়ীর চালক ও হেলপার সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় দেবৈই ঈদমাঠ এলাকায় অবস্থান নেয়। 

 

ওসি তদন্ত আরও জানান, হবিগঞ্জ-ড-১১-০০৮৪ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে ১৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।  


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন