সবজি বাগানের পাশে আগুনে পুড়ছিল মরদেহটি
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ০৫:২১ পিএম
রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় সবজি বাগান থেকে আগুনে পোড়া অবস্থায় অজ্ঞাত মরদেহের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জিহল তলা এলাকার শ্রী মানিক সরকারের সবজি বাগানের পাশে স্থানীয়রা অজ্ঞাত মরদেহর আগুনে পোড়া মরদেহের পা দেখে পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে আগুনে পোড়া মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ পুলিশের (গ) সার্কেলে সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী , রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা (ওসি) মহসিন কাদের।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘঠনাস্থলে এসে দেখতে পেয়েছি একটি অজ্ঞাত মরদেহ পুড়ে গেছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে ঘঠনাস্থলে সিআইডির টিম এসে পৌঁছেছে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


