Logo
Logo
×

নগরের বাইরে

পূর্ব শত্রুতার জেরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, নগদ অর্থ লুট

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ০৭:০০ পিএম

পূর্ব শত্রুতার জেরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, নগদ অর্থ লুট
Swapno

 রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মধ্যরাতে বাড়ি ঘরে হামলা করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত মধ্যরাত পৌনে ২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি বলাইনগর এলাকায়৷  

 

বানিয়াদী এলাকার নুর মোহাম্মদের ছেলে ইতালী প্রবাসী হাবিব মিয়া জানান,  গত ২ মাস পূর্ব থেকে  ছুটিতে এসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এর আগে থেকেই বাড়িতে  ১০ তলা ফাউন্ডেশনের বাসভবন নির্মানাধীন রয়েছে। এসব কারনে নগদ অর্থ বাড়িতে আছে জেনে বিভিন্ন অযুহাতে প্রতিবেশী ছালেক মিয়ার ছেলে হাসান এবং ইব্রাহিম মিয়ার ছেলে নজরুল চাঁদা দাবী করে আসছে। ওই চাঁদা না দেয়ায় বিরোধ তৈরি হয়। এছাড়াও বানিয়াদী এলাকায় শীতলক্ষ্যা নদীর পারের পয়েস্তি  জমি থেকে মাটি বিক্রি করলে স্থানীয়রা বাঁধা দেয়। এসব কাজে হাসানগং তাকে সন্দেহ করে শত্রুতা পোষণ করতে থাকে। এসব ঘটনার জেরে বুধবার দিবাগত রাতে হাসান ও নজরুলসহ একই এলাকার ইব্রাহিমের ছেলে নাদিম, আক্তারের ছেলে রায়হান, সালাহউদ্দিনের ছেলে ফয়সালসহ অজ্ঞাত লোকজন  মধ্যরাতে বাড়ি ঘরে হামলা করে। এসময় হাবিব বাড়িতে না থাকায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে আলমারী ভেঙ্গে ফেলে। পরে আলমারীতে থাকা ৬ ভরি স্বর্ণাংকার ও ৫ লাখ টাকা লুটে নেয়।  হামলাকারীদের একটি অংশ পাশের ঘরে থাকা রাজমিস্ত্রী রমজান ও মজিবুরসহ ৫ জনকে অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রাখে। শুধু তাই নয়,মিস্ত্রিদের থাকার জন্য টিনের ঘরে কুপাতে থাকলে শব্দে  গ্রামের লোকজন চলে আসে। এ সময়  হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে হাবিব ঘটনার খবর জানতে পেরে রাত ৪ টার দিকে ৯৯৯ এ কল দিলে রূপগঞ্জ থানা থেকে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে আসেন।  এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

হামলায় অভিযুক্ত বানিয়াদি এলাকার হাসান মিয়ার কাছে ঘটনা বিষয়ে  জানতে চাইলে তিনি বলেন, হাবিবদের সঙ্গে পাশের পুকুরের জমি নিয়ে বিরোধ আছে, এর জেরে আমাকে না জানিয়ে আমার কিছু পোলাপান হৈ চৈ করেছেন মাত্র।  ডাকাতি বা ছিনতাই করেনি। 

 

এদিকে  বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) গ সার্কেল মাহিন ফরাজী, ওসি মুহসিনুল কাদির, ওসি তদন্ত জসিমউদদীন।

 

 এ বিষয়ে এএসপি মাহিন ফরাজি বলেন, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটিয়েছে। বিষয়টি  তদন্তাধীন । জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    

এদিকে ঘটনার পর ডাকাতি হয়েছে বলে রাতভর এলাকাবাসি আতঙ্কিত হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানান, হাবিব ইতালি থাকে তার নগদ টাকা আছে জেনেই হামলা করে সব লুটে নিয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন