Logo
Logo
×

নগরের বাইরে

নবীগঞ্জ ঘাটের মাঝিদের মধ্যে রিফ্লেকটিভ এপ্রোন বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৮:৪৮ এএম

নবীগঞ্জ ঘাটের মাঝিদের মধ্যে রিফ্লেকটিভ এপ্রোন বিতরণ
Swapno

হাজীগঞ্জ-নবীগঞ্জ গুদারাঘাটের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে নৌকার মাঝিদের মধ্যে রিফ্লেকটিভ এপ্রোন বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু।

 

বৃস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা এ.বি.এম সাইফুল হাসান রিয়েলের সার্বিক ব্যবস্থাপনায় এই রিফ্লেকটিভ এপ্রোন বিতরণ করা হয়।

 

সাজনু জানন, এই গুদারা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়। কিন্তু দুর থেকে নৌকার মাঝিদের চিহ্নিত করতে না পেরে অনেক সময় দূর্ঘটনা ঘটছে নদী পথে। এই নদী দিয়ে রাতদিন ফেরী, জাহাজ, অন্যান্য নৌকা, বাল্কহেডের পাশাপাশি প্রচুর নৌযান চলাচল করে। রিফ্লেকটিভ এই এপ্রোন এর জন্য এখন নৌকাসহ মাঝিকে চিহ্নিত করতে সহজ হবে। ফলে অনেক অংশে দূর্ঘটনা কমে আসবে।

 

রিয়েল জানান, বর্তমানে নদী পথে ঘটে যাওয়া অনেক দূর্ঘটনার কথা মাথায় রেখে মাঝিদের জন্য রিফ্লেকটিভ এপ্রোন এর ব্যবস্থা করেছেন। এতে করে যাত্রীদের ভিড়ে মাঝিকে চিহ্নিত করতে যেমন সুবিধা হবে রাতের বেলা তেমনি নদীর মাঝে বড়বড় নৌযান গুলোর জন্যও যাত্রীবাহী ট্রলার গুলোকে চিহ্নিত করতে সহজ হবে এবং দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা স্বপন, মোমেন, মনির, টিটু, দ্বীপ, অপূর্ব প্রমুখ। এর পূর্বে রিয়েল ট্রলার মাঝিদের মধ্যেও এই রিফ্লেকটিভ এপ্রোন বিতরণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন