Logo
Logo
×

নগরের বাইরে

চুড়ি না পড়ে ভাত দেওয়ায় দুই পরিবারের সংঘর্ষে আহত ৮

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৪:১১ পিএম

চুড়ি না পড়ে ভাত দেওয়ায় দুই পরিবারের সংঘর্ষে আহত ৮
Swapno

রূপগঞ্জে হাতে চুড়ি না পড়ে ভাত দেওয়ায় স্বামী-স্ত্রীর কলহের জেরে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে।

 

শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, শারমিন বেগম, আরিফ হোসেন, মাসুদ, আবুল হোসেন, রূপা, নুরুমিয়া, নুরউদ্দিনমিয়া, আখলি বেগম।

 

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ বছর আগে কেন্দুয়া এলাকার হারুন মিয়ার ছেলে নুরুমিয়াকে একই এলাকার আবুল হোসেনের মেয়ে শারমিন বেগম প্রেম করে বিয়ে করেন। তাদের সংসারে সাহেদ (৪) নামের একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের পর কয়েক বছর পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয় শারমিন ও নুরু মিয়ার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে আসছিল। এর জেরধরে গত শুক্রবার বিকেলে গৃহবধূ শারমিন বেগম স্বামী নুরু মিয়াকে দুপুরের খাবার খেতে দেন। এসময় হাতে চুরি না পড়ে খাবার দেওয়ায় মৃত্যুর কমে যায় এমন কুংস্কারে নুরু মিয়া ক্ষিপ্ত হয়ে গিয়ে শারমিন বেগমকে মারধর করেন। মারধর করায় শারমিন বেগম তার বাবার বাড়ি চলে যায়। শনিবার সকালে শারমিন বেগম ও তার পরিবারের লোকজনসহ কাপড় আনতে স্বামী নুরুমিয়ার বাড়িতে যায়। এসময় শারমিন বেগম ও নুরুমিয়ার মাঝে বাক-বিতন্ডার সৃষ্টিহয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শারমিন বেগমের পরিবারের লোকজনও নুরুমিয়ার পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে একপক্ষ অপর পক্ষে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত৮ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।


শারমিন বেগমের মা লাকী বেগম জানান, নুরু মিয়া মাদক সেবন তার মেয়ে শারমিন বেগমকে প্রায় সময় মারধর করে।এর জের ধরে শুক্রবার বিকেলে স্বামী নুরু মিয়া গৃহবধূ শারমিন বেগমকে মারধর করলে সে মা লাকী বেগমের বাড়িতে চলে যায়। শনিবার সকালে শারমিন ও তার দুই ভাই আরিফ হোসেন ও মাসুদসহ স্বামী নুরু মিয়ার বাড়িতে কাপড় আনতে গেলে নুরু মিয়া ও তার পরিবারের লোকজন তাদের উপর হামলা চালিয়ে তাদের ৫ জনকে আহত করেন। 


অপরদিকে, স্বামী নুরু মিয়া জানান, হাতে চুড়ি না পড়ে খাবার দেওয়ায় শারমিন বেগম ও তার মাঝে বাকবিতন্ডা হলে সে তার বাবার বাড়ি চলে যায়। শনিবার সকালে শারমিন বেগম আসে তার পরিবারের লোকজন নিয়ে কাপড় নেওয়ার জন্য আসলে শারমিনের পরিবারের লোকজন তাদের উপর হামলা চালিয়ে তাদের তিনজনকে আহতকরেন। 


এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন