Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৪:৩৯ পিএম

বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
Swapno

রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দ্বিতীয়বর্ষের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার খৈশাইর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ইয়াছিন নরসিংদী জেলার সদর থানার ভুইয়ম এলাকার শহিদ মিয়ার ছেলে। সে বর্তমানে উপজেলার খৈশাইর এলাকায় তার বোনের বাড়িতে বসবাস করে আসছিল।

 

মামলার এজাহার থেকে জানাযায়, ওই শিক্ষার্থী একটি স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে আসছিল। গত ১ বছর আগে ইয়াছিন মিয়ার সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩ মাস আগে ইয়াছিন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারিরিক সম্পর্ক গড়ে তুলে। পরে ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে বিয়েরজন্য চাপ প্রয়োগ করলে সে নানা টালবাহানা শুরু করেন। গত ২০ ফেব্রুয়ারি ইয়াছিন মিয়া ওই শিক্ষার্থীকে এক আত্মীয়ের বাড়িতে দেখার করার কথা বলে জোরপূর্বক ধর্ষণ করে।এ ঘটনার ওই শিক্ষার্থী ইয়াছিন মিয়াকে তাকে বিয়ের কথা বললে সে বিয়েতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় শনিবার ভোরে ওই শিক্ষার্থী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। 

 

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী মামলা দায়েরের পর ইয়াছিন মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন