Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৬:৩৫ পিএম

আড়াইহাজারে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Swapno

আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের ইসমাইল মোল্লা (৬০) নামে ১ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে।

 

শুক্রবার (৫ মার্চ) গভীর রাতে আড়াইহাজার থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, নরসিংদী কোর্টে ২০২১ সালের একটি চেকের মামলায় (মামলা নং ৯৪৭/১৮) নরসিংদী যুগ্ন দায়রা জজ আদালতে ইসমাইল মোল্লার ১ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। 

 

আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারের পর শনিবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন