Logo
Logo
×

নগরের বাইরে

লেখক মোশতাক হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৭:৪২ পিএম

লেখক মোশতাক হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
Swapno

রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং কারাবন্দী ৭ ছাত্রনেতার মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানব বন্ধন করেছে সোনারগাঁ উপজেলা বাম গণতান্ত্রিক জোট।

 

শনিবার (৬ মার্চ) বিকালে সোনারগাঁ প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদের কন্ঠস্বর রুদ্ধ করতেই এ ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। এর শিকার হচ্ছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষকসহ মুক্ত চিন্তার মানুষ। 

 

তারা আরো বলেন, ২০১৯ সালে এই আইনে ১হাজার ৯শ ৮৩ জনের নামে মামলা হয়েছে। ২০২০ সালে ৭৫ জন সাংবাদিককে জেলে যেতে হয়েছে। যা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে কখনো কাম্য নয়। এ আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদেরকেও পুলিশি হামলায় রক্তাক্ত করা হচ্ছে এবং মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। 

 

লেখক মুশতাক আহমেদের হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের জামিন আবেদন নামঞ্জুরের প্রতিবাদ করে অবিলম্বে এ আইন বাতিল চেয়ে এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার, খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনসহ ৭ ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এডভোকেট জিয়া হায়দার দিপতি, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সমন্বয়ক সোনারগাঁ থানা বেলায়েত হোসেন, কমিউনিস্ট পার্টির সোনারগাঁ উপজেলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন, নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম বাবুল, আনোয়ার খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, কাঁচপুর শিল্পাঞ্চল শাখা, সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক, ইকরামুল হক মুকুল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন