Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় রঙ তৈরির কারখানায় দেড় লাখ টাকা জরিমানা

Icon

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৭:৫৬ পিএম

ফতুল্লায় রঙ তৈরির কারখানায় দেড় লাখ টাকা জরিমানা
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রঙ তৈরির কারখানায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (৬ মার্চ) দুপুরে কুতুবপুরে অবস্থিত পোলাক পেইন্ট অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে কুতুবপুর এলাকায় অবস্থিত পোলাক পেইন্ট অ্যান্ড কেমিক্যাল কোং কে বিএসটিআই এর অনুমোদন ছাড়া, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া পরীক্ষাগার ও কেমিস্ট ছাড়া রঙ তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

তিনি আরও জানান, একই সঙ্গে ফতুল্লার রঘুনাথপুরে মেসার্স সুপার এনার্জি সল্ট ইন্ডাস্ট্রিজকে সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন