Logo
Logo
×

নগরের বাইরে

কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী সভা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৮:১১ পিএম

কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক-সন্ত্রাস বিরোধী সভা
Swapno

সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাং ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গঠনে ওয়ার্ড পঞ্চায়েত কমিটির গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৬ মার্চ)  বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মুক্তিনগর বটতলা এলাকায় ৩নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটি ও বিট পুলিশিং এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


নাসিক ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র লীগের আহ্বায়ক শাহজালাল বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মোহাম্মদ মেহেদী ইমরান সিদ্দিকী। 

 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান (পিপিএম), মাওলানা মুফতি ওমর ফারুক স্বন্দীপি, নাসিক ৩ নম্বর ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সিনিয়ার সহ সভাপতি মিয়া নুর উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন স্বপন, কেএ মোতালেব, এ্যাডভোকেট কামাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম প্রমূখ। 
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু। 


এ সময় বক্তারা মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করার জন্য জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং বর্তমানে সামাজিক ব্যাধি কিশোরগ্যাং এর প্রভাব থেকে মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনের তৎপরতার বৃদ্ধির দাবি জানান। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন