সিদ্ধিরগঞ্জে পঞ্চায়েত কমিটির পরিচিতি ও আলোচনা সভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৮:৪১ পিএম
সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাং, ইভটিজিং প্রতিরোধ, মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ওয়ার্ড পঞ্চায়েত কমিটির গঠন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মুক্তিনগর বটতলা এলাকার ৩নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটি ও বিট পুলিশিং এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র লীগের আহ্বায়ক শাহজালাল বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী ইমরান সিদ্দিকী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান (পিপিএম), মাওলানা মুফতি ওমর ফারুক স্বন্দীপি, নাসিক ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সিনিয়ার সহসভাপতি মিয়া নুর উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন স্বপন, কে এ মোতালেব, এ্যাডভোকেট কামাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু।
সভায় বক্তারা মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করার জন্য জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং সামাজিক ব্যাধি কিশোরগ্যাং এর প্রভাব থেকে মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রশাসনের তৎপরতার বৃদ্ধির দাবি জানান।


