Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ০৮:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জে বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস পালন
Swapno

মানুষকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ বা বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস সিদ্ধিরগঞ্জের ‘কমফোর্ট ডেন্টাল’।

 

শনিবার (৬ মার্চ) সকালে ডেন্টাল সার্জন, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে শিমরাইল মোড় পর্যন্ত  র‌্যালী বের করে কমফোর্ট ডেন্টাল। 

 

জাতীয় ও আন্তর্জাতিক ডেন্টাল সার্জনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ বা বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস পালন করা হয়ে থাকে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি স্বাস্থ্যবিধি মেনে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ স্থানীয়ভাবে পালন করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে এই আয়োজন করা হয়।

 

কমফোর্ট ডেন্টালের চীফ কনসালটেন্ট ডা. রাফিকুল ইসলাম পল্লব জানান, ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষ্যে র‌্যালী করার পাশাপাশি আমরা বিনামূল্যে মাস্ক, টুথপেস্ট, মাউথ ওয়াশ ও টুথ-ব্রাশ বিতরণ করেছি। এছাড়াও ফ্রী ডেন্টাল চেকআপের আয়োজন করেছি।

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফরিদ উদ্দিন, আব্দুর রহিম (পিপিএম), ডা. আকরামুল হক, আফনান মিতু, নুসরাত জাহান, দীপা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও মেসবাহ উদ্দীন সবুজ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন