Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ৭ মার্চ উদযাপন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৪:১৬ পিএম

আড়াইহাজারে ৭ মার্চ উদযাপন
Swapno

আড়াইহাজারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন করা হয়েছে। রোববার (৭ মার্চ) আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে শুরুতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানান। এর পর ফুল দিয়ে শ্রদ্ধাজানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ পুলিশ আড়াইহাজার থানা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারী সফর আলী কলেজ, আড়াইহাজার পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা প্রানী সম্পদ দপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মৎস্য অফিস, নির্বাচন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস, প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন  সংঘঠন।

 

৭ মাচ উপলক্ষ্যে এস এম মাযহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াজ উদ্দিন কাজী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জিকরুর রহমান, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, ওসি মো. নজরুল ইসলাম, আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমবায় কর্মকর্তা নাহিদা সুলতানা শিমুল, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন