Logo
Logo
×

নগরের বাইরে

বিভিন্ন আয়োজনে রূপগঞ্জে ৭ মার্চ উদযাপন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৮:০৯ পিএম

বিভিন্ন আয়োজনে রূপগঞ্জে ৭ মার্চ উদযাপন
Swapno

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

 

রোববার (৭ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমান উল্লাহ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজিব প্রমুখ।

 

অপরদিকে, ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার দুপুরে মুড়াপাড়ায় অবস্থিত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

 

রোববার বিকালে ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে রূপগঞ্জ থানায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে রূপগঞ্জ থানা পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন