Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা মডেল থানায় ৭ই মার্চ পালন

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৮:৩৪ পিএম

ফতুল্লা মডেল থানায় ৭ই মার্চ পালন
Swapno

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে ফতুল্লা মডেল থানার উদ্যোগে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

রোববার (৭ মার্চ) বিকেলে ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (‘ক’ সাকেল) মেহেদী ইমরান সিদ্দিকী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনে উজ্জিবীত হয়ে পরাধীন দেশের মানুষ সংগঠিত হয়ে এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। এই ভাষনই মানুষকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আর এই যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এ দেশের পুলিশ।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্তক কর্মকর্তা আসলাম হোসেনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওসি (অপরারেশন) সঞ্জয় কুমার, ওসি (আইসিপি) মহসিন, ফতুল্লা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাধঁন, মোকলেছুর রহমান তোতা, মো. সোহেল, মেহেদী হাসান রাসেল, শফিকুল ইসলাম জনি, মো. সেলিম হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন