Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দ্বগ্ধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১১:১৪ এএম

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দ্বগ্ধ
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত  রাত সাড়ে ১২টার দিকে ‘হাজী ভিলা’ নামের ভবনে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন, পোশাক কারখানার শ্রমিক  মিশাল, তাঁর স্ত্রী মিতা বেগম, মেয়ে আফসানা আক্তার, মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, 'গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে ফ্ল্যাটে জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস জমে থাকা ঘরে কেউ সিগারেট খাওয়ার জন্য আগুন জ্বালালে অথবা অন্য কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।'

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন