Logo
Logo
×

নগরের বাইরে

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ০২:৫১ পিএম

কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভূলতায় ট্রাকে তল্লাশী করে কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

এসময় হেরোইন পরিবহনের দায়ে ট্রাক ও ১৩ টন বস্তায় ভর্তি মেলামাইন পারী জব্দ করা হয়। 


গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯ মার্চ) ভোর ৪ টার দিকে  রপগঞ্জ উপজেলার আমলাব (কাঞ্চন রোড) মেসার্স মুন্সি ফিলিং স্টেশন এর সামনে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাক তল্লাশী করে তাদের গ্রেফতার করা হয়।  

 

গ্রেফতাররা হলেন,  মো. জিয়ারুল (৩৬) ও  জনি আহম্মেদ (২০)। 

মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী। 

 

তিনি জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধান জানা যায়, জিয়ারুল রাজশাহী জেলার গোদাবাড়ী থানার পূর্ব মেডিকল পাড়া এলাকার আলাউদ্দিনর ছেলে এবং অপর আসামী জনি আহম্মেদ রাজশাহী জেলার গোদাবাড়ী থানার যোদগোশাইদাস এলাকার  তরিকুল ইসলামর ছেলে। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পাচারের কাজ করতো। আজ তারা মেলামাইন পারী ভর্তি ট্রাকযাগে হেরোইন নিয়ে রাজশাহী হতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। অভিযানে তাদের ট্রাক হতে ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যেটির বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। 

 

র‍্যাব জানায়, তারা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ পণ্য পরিবহনের ছদ্মবেশে রাজশাহী হতে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ হেরাইন নিয়ে এসে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মূলত ট্রাক চালানা তাদের একটি ছদ্মবেশ মাত্র।  

 

আসামীদর বিরদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
      

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন