Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মোটর সাইকেল চুরি করার সময় জনতা কর্তৃক আটক ১

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ০৬:৪০ পিএম

বন্দরে মোটর সাইকেল চুরি করার সময় জনতা কর্তৃক আটক ১
Swapno

বন্দরে দিনে দুপুরে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় রবিউল আলম ওরফে রাসেল (৩৫) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। রবিউল খুলনা জেলার তেরখাদা থানার কোদলা এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।

 

বুধবার (১০ মার্চ) দুপুরে বন্দর থানার নবীগঞ্জ এলাকার টি-হোসেন রোডের খাজা ইসমাইল হোসেন মাজারের সামনে এই ঘটনাটি ঘটে। রবিউল বর্তমানে সপরিবারে বন্দর মদনগঞ্জে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

 

জানা যায়, মোটর সাইকেল চোর রবিউল একটি সংঘবদ্ধ চক্রের সাথে মিলে দীর্ঘদিন ধরে মদনগঞ্জ, নবীগঞ্জ, মদনপুর ও বালুরচরসহ বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেল চুরি করে। বুধবার দুপুরে নবীগঞ্জের খাজা ইসমাইল হোসেনের মাজারে সামনে থেকে শক্তি এনজিও’র এক কর্মকর্তার মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে ধাওয়া করে মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। এ সময় তার আরেক সঙ্গী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উত্তম মধ্যম দিয়ে বন্দর ফাড়ী পুলিশে সোর্পদ করে।

 

এ রির্পোট লেখা পর্যন্ত রবিউল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন