Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ফেন্সিডিল ও গাজাঁ উদ্ধার, গ্রেফতার ৩

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৬:১৬ পিএম

বন্দরে ফেন্সিডিল ও গাজাঁ উদ্ধার, গ্রেফতার ৩
Swapno

বন্দরে বিশেষ অভিযানে ২৪৩ বোতল ফেন্সিডিল ও ২২ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ (টিকাটুলি)। 

 

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিবাগ ক্যাসল সি-রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 


ধৃতরা হচ্ছে কুমিল্লা জেলার মুড়িচং থানাধীণ বারেশ^র গ্রামের মৃত চারু মিয়ার ছেলে নুর ইসলাম(৩৮),একই জেলার ব্রাম্মণপাড়া থানাধীণ জিরুইন গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইয়াসিন(২০),একই জেলার কুতোয়ালী থানাধীণ চম্পল নগর গ্রামের আঃ সামাদের ছেলে সাজ্জাদ হোসেন(৩৮)।
এব্যাপারে বন্দর থানায় র‌্যাব-৩’র এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  


থানা সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ১১মার্চ সন্ধ্যায় টিকাটুলি র‌্যাব-৩’র এসআই জামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোসসর্হ মাদকের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কস্থ মালিবাগ ক্যাসল সি-রিসোর্টের সামনে ৩ মাদক কারবারির গতিবিধি সন্দেহ হলে আটক করে। পরে তাদের দেহ তল্লাশীকালে ২’শ ৪৩ বোতল ফেন্সিডিল ও ২২ কেজি গাজাঁসহ উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন