Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে গহবধূর রহস্যজনক মৃত্যু

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৬:২৯ পিএম

আড়াইহাজারে গহবধূর রহস্যজনক মৃত্যু
Swapno

আড়াইহাজারে পারভীন আক্তার (৪০) নামের এক গৃহবধূর (তিন সন্তানের জননী) মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় দয়াকান্দা এলাকার শাহালমের স্ত্রী। তবে মৃত্যুর এ ঘটনা নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের গুঞ্জন চলছে।

 

শুক্রবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে  স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। বৃহম্পতিবার রাতের যে কোনো সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গৃহবধূর নিজের শোবার ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

 

তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা গলায় কোনো দাগ পাওয়া যায়নি বলে দাবী করেছেন সূরতহাল কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।

 

তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় কোনো দাগ পাওয়া যাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন