Logo
Logo
×

নগরের বাইরে

জাপানী হাউজ থেকে মদ ও বিয়ারসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৭:৫৭ পিএম

জাপানী হাউজ থেকে মদ ও বিয়ারসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
Swapno

ফতুল্লা সস্তাপুর এলাকার জাপানী হাউজ নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার রাতে বাড়িটির দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার বাবুর্চি পাড়ার অহিদ মিয়ার ছেলে আবুল কাশেম (৪৫), গাইবান্ধা  জেলার ফুলপুর  থানার রতনপুরের আলছার আলির ছেলে শফিকুল ইসলাম (৪৩), ফুলছড়িয়া থানার দক্ষিণ উড়িয়া গ্রামের ময়নুল হকের ছেলে আয়নুল হক (৫০)। 

 

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ইমানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ ও বিয়ারসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন